![]() |
| ইসলামপুর রোডের এই মসজিদের ভেতর খুন হন মুয়াজ্জিন বিল্লাল হোসেন |
পুরান
ঢাকায় ঝব্বু খানম জামে মসজিদের ভেতরে মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার
সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের
খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় দাবি করা হয়েছে, গ্রেপ্তার
হওয়া চারজন মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া
ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তাঁদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত
তথ্যও জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় নিজেদের মিডিয়া
সেন্টারে ব্রিফিং করার কথা জানিয়েছে ডিএমপি।চলতি মাসের শুরুর দিকে ইসলামপুর
রোডের ঝব্বু খানম জামে মসজিদ থেকে মসজিদটির মুয়াজ্জিন বিল্লালের (৫০)
রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুরান ঢাকার ২৪ নম্বর ইসলামপুর রোডের
চারতলা একটি ভবনের ওপরের তিনতলাজুড়ে ঝব্বু খানম মসজিদ, নিচতলায় মার্কেট।
মসজিদের তৃতীয় তলার একপাশে তিনটি কক্ষ। এর পশ্চিম পাশের কক্ষটিতে থাকতেন
বিল্লাল। প্রায় ৩২ বছর যাবৎ এই মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি। বিল্লালের
গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিদ্দিকনগরের দাসুরাপাড়ায়। তবে ছোটবেলা থেকেই
তিনি ঢাকায় ছিলেন। পড়ালেখা করেছেন তাঁতীবাজারের একটি কওমি মাদ্রাসায়।
হত্যার ঘটনায় বিল্লালের ছেলে মো. ইয়াসির অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে
কোতোয়ালি থানায় মামলা করেছেন। ঘটনার পর পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে
আর্থিক সংশ্লিষ্টতা থাকার ধারণা করছে তারা। হত্যাকারীরা হয়তো নিহত
মুয়াজ্জিনের পরিচিত।

No comments:
Post a Comment