![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
রাজধানীর
কলাবাগানের জোড়া খুনের মতো বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত
চক্রকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল
করতে এই চক্র ‘গুপ্ত হত্যাকাণ্ড’ চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায়
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় বক্তব্যে এসব কথা বলেন। সভা শেষে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত
করেন। শেখ হাসিনা বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, সবাই তা
জানে। বিএনপি-জামায়াত চক্র ৫ জানুয়ারির নির্বাচনের আগে সমাজবিরোধী
কর্মকাণ্ডে জড়িত ছিল। কিন্তু তাদের আন্দোলন নির্বাচন বানচাল করতে ব্যর্থ
হয়। তাই তারা এ ধরনের গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন,
এটি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নয়, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ধরনের হত্যাকাণ্ড
চালানো হচ্ছে। যারা এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের পাকড়াও করে
বিচারের আওতায় আনা হবে। ঐক্যবদ্ধভাবে এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ এবং এ
ব্যাপারে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তথ্য প্রদান করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করতে বলেন তিনি।

No comments:
Post a Comment