‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর সভাপতি হয়েছেন মাসুম রেজা, সাধারণ সম্পাদক
মেজবাহউদ্দীন সুমন। গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে
টেলিভিশন নাট্যকারদের এই সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে টেলিভিশন
নাট্যকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২৩ সদস্যের এই কমিটির অন্য
সদস্যদের মধ্যে আছেন সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, বৃন্দাবন দাশ ও চয়নিকা
চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও জাকির হোসেন, সাংগঠনিক
সম্পাদক হামেদ হাসান ও আশরাফুল চন্চল।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment