Monday, April 18, 2016

এ কোন বর্বরতা!

সংবাদ: নোয়াখালীর হাতিয়ায় চাঁদা না পেয়ে এক নারীকে প্রকাশ্যে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়েছেন মো. শাহজাহান নামের এক ব্যক্তি। পেটানোর এক পর্যায়ে ওই নারী রাস্তার পাশের গর্তে পড়ে গেলেও নিস্তার মেলেনি তাঁর। এলাকার লোকজনের কাছে থানার ‘দালাল’ হিসেবে পরিচিত শাহজাহান।
আহমেদ
থানায় দালালি এ আবার কোন পেশা! তবে সে যে থানার ওসির লোক আবার মেয়রের লোক, এটা নিশ্চিত। সে জন্যই তাঁর এত সাহস। আবার এটাও নিশ্চিত যে তঁার কিছুই হবে না।
দাবির
হায়রে আমার সোনার বাংলাদেশ! খুঁটির জোর আছে যার, বাংলাদেশে সব কুকর্ম করা জায়েজ তার!
তামিম হাসান
বাংলাদেশে কি কোনো আইনশৃঙ্খলা আছে? সম্ভবত সাধারণ মানুষের জন্য নেই।
মাহবুবুর রহমান
নারীরা কি এভাবে নির্যাতিত হতেই থাকবে?

No comments:

Post a Comment