বাংলা
নববর্ষ উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠানের
আয়োজন করে আইপিডিসি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি)। রাজধানীর উত্তরার
লেডিস ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিচ্ছবি অঙ্কন, শিশুদের হাত ও মুখের
বিভিন্ন নকশা, মেহেদি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুদের নানা
উপহার দেওয়া হয়। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম,
সংগীতশিল্পী আগুন, আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মমিনুল ইসলাম
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment