বিউটি
পার্লারে চাকরি দেয়ার কথা বলে এক ষোড়শীকে যশোর বাবুবাজার পতিতাপল্লীতে
বিক্রির পর তাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ড করানোর অভিযোগ উঠেছে। এ
ঘটনা জানতে পেরে যশোর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতরাতে কোতোয়ালি
থানাসংলগ্ন বাবুবাজার পতিতাপল্লীর ৩ নম্বর গলিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে
উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেশমা খাতুন নামের এক
পতিতা সরদারনীকে আটক করেছে র্যাব। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে, যশোরের শার্শা থানার মাটিকুমড়া গ্রামের জনৈক শাহজাহান আলীর মেয়ে
টুনিকে (ছদ্মনাম) বিউটি পার্লারের চাকরি দেয়ার কথা বলে তার পরিচিত বাবু ১
সপ্তাহ আগে যশোর শহরে নিয়ে আসে। বাবু শার্শা থানার উলশী গ্রামের ইদ্রিস
আলীর ছেলে। যশোর শহরে এসে বাবু তার পরিচিত একজনের মাধ্যমে ওই কিশোরীকে তুলে
দেয় বাবুবাজার পতিতাপল্লীর ৩ নম্বর গলির বাসিন্দা রেশমা খাতুনের হাতে।
বিনিময়ে বাবু ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। সরদারনী রেশমা খাতুন টুনিকে
জোরপূর্বক তার ঘরে আটকে অনৈতিক কাজ করতে বাধ্য করে। খবর পেয়ে গত বুধবার রাত
১১টায় র্যাব যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর আবদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে
একটি দল বাবুবাজার পতিতাপল্লীর ৩ নম্বর গলিতে অভিযান চালায়। র্যাবের
উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাবের হাতে আটক হয় ঘরোয়ালী পতিতা
সরদারনী রেশমা খাতুন।
পরে তাকে জিঙ্গাসাবাদে তার টিনশেড ঘর থেকে উদ্ধার করে টুনি খাতুনকে। পরে র্যাবের জিঙ্গাসাবাদে রেশমা খাতুন জানান, টাকার বিনিময়ে বাবু টুনিকে বিউটি পার্লারে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিয়েছে। এ ঘটনায় রেশমা ও বাবুকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছে টুনির পরিবার। আটক রেশমা খাতুনকে র্যাব কোতোয়ালি থানায় সোপর্দ করেছে।

No comments:
Post a Comment