![]() |
| প্রকাশনা অনুষ্ঠানে নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। |
‘শ্রাবণের
মেঘগুলো জড়ো হলো আকাশে’-খ্যাত জনপ্রিয় ব্যান্ড ডিফরেন্ট টাচের ভোকালিস্ট
মেসবা রহমানের নতুন গানের একক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামের
নাম ‘তোমার জন্য’। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র
মিলনায়তনে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। পয়লা বৈশাখ সামনে রেখে
প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন এটি বাজারে ছেড়েছে। প্রকাশনা উৎসবে
শিল্পীকে শুভাশিস জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কণ্ঠশিল্পী সৈয়দ
আব্দুল হাদী, সাংবাদিক শফিক রেহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক
আসিফ নজরুল, অধ্যাপক এন আশরাফুল ইসলাম চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান
আবদুল মজিদ, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, আসিফ
আকবর, সামিনা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের
চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী মেসবা
রহমান একক সংগীত পরিবেশন করেন। তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর অনেক
যত্নসহকারে করা আমার এই অ্যালবামটিও আমার ভক্ত-শ্রোতাদের হৃদয়কে নাড়া
দেবে বলে আমার বিশ্বাস। আশা করি, সব কটি গান সবার ভালো লাগবে।’ তিনি জানান,
অ্যালবামে একটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।
অ্যালবামটির সুর করেছেন সোহেল রাজ, সালমান ও শিল্পী নিজেই। অ্যালবামটির
সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। অ্যালবামটিতে মোট আটটি গান রয়েছে।

No comments:
Post a Comment