Monday, April 4, 2016

আইসিসিতেও!

র্নামেন্ট চলাকালেই অভিযোগ উঠেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছেলে ও মেয়েদের দলগুলোকে সমান মর্যাদা দিচ্ছে না আইসিসি। টুর্নামেন্ট শেষেও বৈষম্য করে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। নিউজিল্যান্ডের ছেলে ও মেয়েদের দল দুটিই প্রমাণ। সাফল্যের বিচারে দুটি দলই সমতায়, কেন উইলিয়ামসনের দলের মতো সুজি বেটসের মেয়েদের দলও সেমিফাইনাল উঠেছিল। কিন্তু বাড়ি ফেরার পথে দীর্ঘ ১৫ ঘণ্টার বিমানভ্রমণে উইলিয়ামসনরা গেলেন বিজনেস ক্লাসে চড়ে, আর ‘হোয়াইট ফার্নস’খ্যাত কিউইদের মেয়েদের দল গেল ইকোনমি ক্লাসে! এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে দেশটিতে। কিন্তু কিউই অধিনায়ক বিটস ওসব নিয়ে ভাবছেন না, ‘দেখুন, আমরা মনে হয় এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’ বিমানভ্রমণে এই ‘জাতপ্রথায়’ও হয়তো খেদ নেই, তবে মেয়েদের ক্রিকেট নিয়ে এক কিউই ক্রিকেট-পণ্ডিতের করা ‘বিরক্তিকর, হাস্যকর ও দেখার অযোগ্য’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বেটস, ‘যে খেলাটি এত ভালোবাসি, সেখানে এত চেষ্টা করার পরও এমন মন্তব্য মেনে নেওয়া কঠিন। ছেলে হোক বা মেয়ে, সবাই একই সময় ধরে খেলে!’

No comments:

Post a Comment