Monday, April 4, 2016

মেয়েদের আইপিএল!

১৫৮ রানের একটি ইনিংস কীভাবেই না বদলে দিল ক্রিকেটকে। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ব্রেন্ডন ম্যাককালামের ওই ইনিংসটি নিশ্চিত করে দিল টি-টোয়েন্টির নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ থাকতেই এসেছে। ৮ মৌসুম পার করে এখন বিশ্ব ক্রিকেটকেই ‘নিয়ন্ত্রণ’ করছে আইপিএল। ক্রিকেটে বিপ্লব এনে দিয়েছে ভারতের এই টি-টোয়েন্টি লিগ। তবে ক্রিকেট বলতে ‘ছেলেদের ক্রিকেট’, মেয়েদের ক্রিকেট এখনো সেই তিমিরেই রয়ে গেছে। নারী ক্রিকেটও পেতে চাইছে এমন বিপ্লবের ছোঁয়া। টি-টোয়েন্টি ক্রিকেটকেই নারী ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে। ইতিমধ্যে মেয়েদের বিগ ব্যাশ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডেও মেয়েদের সুপার লিগ শুরু করেছে। কিন্তু অন্য সব লিগের তুলনায় আইপিএলের তফাত তো সবাই জানেন। অস্ট্রেলিয়ান নারী অধিনায়ক মেগ ল্যানিং তাই মেয়েদের জন্যও আইপিএল চাইছেন। তাঁর ধারণা, এতে খেলাটি বেশ এগিয়ে যাবে, এ খেলা নিয়ে বাড়তি আগ্রহও সৃষ্টি হবে। ল্যানিং একা নন, ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এবং ভারতীয় অধিনায়ক মিতালি রাজও আইপিএলের মহিলা সংস্করণের দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment