ফরিদপুর
সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ এক
ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, দুই দল দুষ্কৃতকারীর মধ্যে
‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা
ঘটে।
নিহত ব্যক্তির নাম আমজাদ শেখ (৪০)। বাড়ি কানাইপুর ইউনিয়নের ছোনপচা গ্রামে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন আহমেদ বলেন, লক্ষ্মীপুর গ্রামে একটি ইটভাটার পেছনে দুই দল দুষ্কৃতকারীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাল্টা গুলি ছোড়ে। এর মধ্যে পড়ে আমজাদ শেখ নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এর পরিমাণ হিসাব করা হয়নি বলে পুলিশ জানায়।

No comments:
Post a Comment