Wednesday, April 13, 2016

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূকম্পন অনূভূত হলে অনেকেই আতঙ্কে ভবন থেকে
বাইরে বের হয়ে আসেন। ছবিটি রাজধানীর কারওয়ান
বাজার এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার রাতে ভূমিকম্প হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর উৎ​পত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।
বাংলাদেশে স্থানীয় সময় ৭টা ৫৫ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে।
রয়টার্স বলছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূকম্পন অনূভূত হলে অনেকেই আতঙ্কে ভবন থেকে বাইরে বের হয়ে আসেন।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন, উৎ​পত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে এর উৎ​পত্তিস্থল। প্রথম আলো

No comments:

Post a Comment