Monday, April 4, 2016

তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এমনকি তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনও কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তনুর লাশের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা আজ এই তথ্য জানান। উল্লেখ্য তনুর লাশের ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তনুকে দাফনের ১০ দিন পর বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। গত ২৮শে মার্চ পুনরায় ময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন আদালত।

No comments:

Post a Comment