Tuesday, April 5, 2016

ফ্রেশ সিমেন্ট–এমএম বিল্ডার্সের চুক্তি

রাজধানীর ওয়েস্টিন হোটেলে গত শনিবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফ্রেশ সিমেন্ট) ও এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় নরসিংদী জেলায় মেঘনা নদীর ওপর এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের নির্মাণাধীন গার্ডার ব্রিজে ‘ফ্রেশ ব্র্যান্ড’ সিমেন্ট সরবরাহ করবে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা মোস্তফা এবং এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মঈন সই করেন। এ সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট) মো. খোরশেদ আলম, জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) মো. জাহিদ হাসান ও এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment