![]() |
| ভক্তদের ‘চ্যাম্পিয়ন’ নেচে দেখাচ্ছেন ব্রাভো |
‘চ্যাম্পিয়ন,
চ্যাম্পিয়ন’ গান ও নাচ দিয়ে বিশ্বজয় করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জনপ্রিয় ডোয়াইন ব্রাভোর এই গান ও নাচ এবার
মাতাবে আইপিএলও! অন্তত ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনী
অনুষ্ঠানে থাকছে ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গান ও নাচ। আইপিএলের প্রধান
খোদ রাজীব শুক্লা জানিয়েছেন এ তথ্য। মুম্বাইয়ে আগামীকাল পর্দা উঠছে নবম
আইপিএলের। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বলিউডের অনেক
জনপ্রিয় মুখ। তাঁদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন ক্যারিবীয় ক্রিকেটার
ডোয়াইন ব্রাভোও। তবে ক্রিকেটার হিসেবে নয়, ক্যারিবীয় অলরাউন্ডারকে
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে গায়ক-নাচিয়ে হিসেবে। রাজীব
শুক্লা নিশ্চিত করেছেন, ‘অনুষ্ঠানে চ্যাম্পিয়ন নাচের সঙ্গে থাকবেন
ব্রাভো। তাঁকে সঙ্গ দিতে আরও কয়েকজন ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় থাকবেন
বলেও আশা করছি।’ সবার মধ্যে একরকম আলোড়নই ফেলে দিয়েছে ‘চ্যাম্পিয়ন
ড্যান্স’। ব্রায়ান লারা, উসাইন বোল্ট নেচেছেন এই গানের তালে। বাদ যাননি
ক্লাইভ লয়েডও। এমনকি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা লুই ফিগো একটি পার্টিতে
ব্রাভোর সঙ্গে নেচেছেন ‘চ্যাম্পিয়ন ড্যান্স’।

No comments:
Post a Comment