Monday, April 11, 2016

জেলে যেতেও প্রস্তুত সালাউদ্দিন

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলের কাজী সালাউদ্দিন
আট বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সম্প্রতি তাঁর নেতৃত্বাধীন নির্বাচিত কমিটির বিরুদ্ধে উঠেছে নানা ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ। ফুটবল–রাজনীতিতে তাঁর বিরোধী পক্ষের তোলা এসব অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সালাউদ্দিন। বলেছেন, ‘অভিযোগ যখন এসেছে, অনুসন্ধান করুন। যদি কিছু বের করতে পারেন, আমি জেলে যেতেও প্রস্তুত।’ আজ বৃহস্পতিবার মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন এ কথা বলেন। তিনি বলেছেন, ‘আমি শুধু ফুটবল নিয়েই কাজ করতে চাই।’ফিফা ও এএফসির অর্থ সালাউদ্দিনের ব্যক্তিগত ব্যাংক হিসাবে রাখার অভিযোগের ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, যদি এসব প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাদের ক্ষমা চাইতে হবে।’ সালাউদ্দিন বলেন, ‘সবার মনে রাখা উচিত, আমি কেমন পরিবার থেকে এসেছি। আমাদের পরিবার থেকে আমি ও আমার শ্রদ্ধেয় চাচা স্বাধীনতা পুরস্কার পেয়েছি। আমি পেয়েছি ফুটবলে, আমার চাচা বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা, খেলেছি স্বাধীন বাংলা ফুটবল দলে। জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের আর্মব্যন্ডও আমার হাতে উঠেছে।’ তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বলেন, ‘আপনারা বলেন আমি নাকি ফুটবলের টাকায় ঘরের বাজার করি। এসব কথার উত্তরে আপনাদের কী বলব আমি জানি না। আমি তো আর গালি দিতে জানি না। আমি ভদ্র পরিবার থেকে এসেছি বলেই ভদ্রতাটা বজায় রেখেছি।’

No comments:

Post a Comment