Sunday, April 3, 2016

রিলায়েন্স ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

শাহনাজ রহমান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজীব প্রসাদ সাহা। ঢাকার একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এর আগে একই স্থানে অনুষ্ঠিত হয় কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির বিদায়ী চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী। শাহনাজ রহমান রিলায়েন্স ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি বর্তমানে ট্রান্সকম লিমিটেড, ট্রান্সকম বেভারেজ, বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিকস, এসকেএফ বাংলাদেশ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি, ট্রান্সকম কনজ্যুমার প্রডাক্টস, ট্রিনকো লি. মিডিয়াস্টার, মিডিয়া ওয়ার্ল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজীব প্রসাদ সাহা রিলায়েন্স ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি বর্তমানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এবং কুমুদিনী ফার্মার ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসের (মাইডাস) সদস্য।

No comments:

Post a Comment