Sunday, April 17, 2016

সিআইএ কর্মকর্তাদের ওপর হামলায় অর্থ জুগিয়েছিল পাকিস্তান?

২০০৯ সালে সিআইএর এক ক্যাম্পে আত্মঘাতী
হামলায় সিআইএর সাতজন সদস্য মারা যান
২০০৯ সালে আফগানিস্তানে কেন্দ্রীয় মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের ওপর আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তান সরকার অর্থ জুগিয়েছিল। ফাঁস হওয়া এক বিতর্কিত মার্কিন তারবার্তায় এই দাবি করা হয়েছে। পাকিস্তান এই তথ্যের সত্যতা নাকচ করেছে। গতকাল শুক্রবার ইসলামাবাদ ওই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০০৯ সালের ৩০ ডিসেম্বর সিআইএর ঘাঁটিতে ওই আত্মঘাতী হামলায় মার্কিন নাগরিকদের প্রাণহানির ঘটনায় পাকিস্তান মর্মাহত ও গভীরভাবে শোকাহত। সিআইএর তথ্যদাতার ছদ্মবেশে হুমাম খলিলের আত্মঘাতী হামলায় সিআইএর সাতজন সদস্য, নিরাপত্তাকর্মী ও একজন গাড়িচালক মারা যান। ফাঁস হওয়া ওই গোপন নথি নাম-পরিচয়হীন একজন মার্কিন কর্মকর্তা ২০১০ সালের শুরুর দিকে লিখেছিলেন। এতে বলা হয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থা ও হাক্কানি নেটওয়ার্ক ৩০ ডিসেম্বরের ক্যাম্পে হামলার সঙ্গে যুক্ত। চলতি সপ্তাহে একটি মার্কিন অলাভজনক সংস্থা ওই নথি ফাঁস করে। এতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা ও দুই লাখ মার্কিন ডলার অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। অবশ্য ওই তারবার্তার যথার্থতা নিয়ে বিতর্ক থেকে গেছে। পাকিস্তানও এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি অনলাইন।

No comments:

Post a Comment