Tuesday, April 12, 2016

লিবিয়ার পরিস্থিতি সামলানোর ব্যর্থতা ‘সবচেয়ে বড় ভুল’ ওবামার

বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির পরিস্থিতি সামলানোর প্রস্তুতিতে ব্যর্থতা প্রেসিডেন্ট হিসেবে তাঁর ‘সবচেয়ে বড় ভুল’। তবে লিবিয়ায় হস্তক্ষেপ করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেন তিনি। খবর বিবিসি অনলাইনের।  ফক্স নিউজের কার্যালয়ে নিজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন ওবামা। লিবিয়াবিষয়ক এক প্রশ্নের জবাবে ওবামা উল্লিখিত কথা বলেন। ২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী লড়াইয়ের সময় সেখানকার সাধারণ নাগরিকদের নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ সেখানে হামলা চালায়। ওই হামলা গাদ্দাফির পতন ত্বরান্বিত করে। কিন্তু গাদ্দাফি নিহত হওয়ার পর লিবিয়ায় স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়, দেশটির পার্লামেন্টে দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সরকার গঠন নিয়ে বিশৃঙ্খলা শুরু হয়। ইসলামিক স্টেট (আইএস) প্রতিষ্ঠা পায় এবং লিবিয়া হয়ে ওঠে অভিবাসীদের ইউরোপে যাওয়ার অন্যতম পথ। লিবিয়ায় চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ–সমর্থিত একটি জাতীয় ঐকমত্যভিত্তিক একটি সরকার গঠিত হয়। তবে সেই সরকার এখনো ক্ষমতা গ্রহণ করেনি।

No comments:

Post a Comment