![]() |
| বারাক ওবামা |
মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের
পর সেখানে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়া তাঁর প্রেসিডেন্সির ‘সবচেয়ে বড়
ভুল’। নিজ মেয়াদের ভালো ও খারাপ সময় সম্পর্কে ফক্স নিউজের করা বিভিন্ন
প্রশ্নের জবাবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ মন্তব্য করেন।
যদিও তিনি এও বলেন, লিবিয়ায় হস্তক্ষেপ ‘সঠিক’ ছিল। ২০১১ সালে লিবিয়ায়
অভ্যুত্থান চলার সময় দেশটির বেসামরিক লোকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও
অন্যান্য দেশ সেখানে অভিযান চালায়। কিন্তু লিবিয়ার একনায়ক গাদ্দাফিকে
হত্যার পর জঙ্গি দখল কায়েম ও তথাকথিত জঙ্গি গোষ্ঠী আইএসের উত্থানে দেশটি
বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়

No comments:
Post a Comment