Thursday, April 7, 2016

দুঙ্গাতেই ভরসা ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বে করুণ দশা ব্রাজিলের। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দলটি। এভাবে চলতে থাকলে রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জাতীয় দল ও অলিম্পিক দল—দুই দলেরই কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কার্লোস দুঙ্গা। সামনে অলিম্পিক ও কোপা আমেরিকার মতো দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এত চাপ সামলানো কঠিন হয়ে যাচ্ছে ভেবে অলিম্পিক দলের দায়িত্ব থেকে দুঙ্গাকে সরিয়ে নেওয়ার কথাবার্তা চলছিল। তবে ফুটবল কনফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর গিলমার রিনালদো ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অলিম্পিকে দুঙ্গাই কোচ থাকছেন কি না—এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করেছেন গিলমার, ‘এমন প্রশ্নে সত্যি অবাক হচ্ছি। এ প্রশ্নের মীমাংসা তো দেড় বছর আগেই হয়ে গেছে!’

No comments:

Post a Comment