Thursday, April 7, 2016

স্যামির নামে স্টেডিয়াম

ভিভ রিচার্ডসের কাতারে ড্যারেন স্যামি! এক অর্থে তাই। ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের নামে স্টেডিয়াম আছে অ্যান্টিগায়। স্যামির নামে এবার স্টেডিয়ামের নামকরণ হলো তাঁর দেশ সেন্ট লুসিয়ায়। আসলে এটি অধিনায়ক ড্যারেন স্যামির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পুরস্কার। ২০১২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সাফল্যের পুনরাবৃত্তি হলো তাঁর নেতৃত্বেই। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরা স্যামিকে গত মঙ্গলবার এক সংবর্ধনা দেন দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী কেনি ডি অ্যান্থনি। সেখানেই সেন্ট কিটসের প্রধানমন্ত্রী দেশটির একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটিকে স্যামির নামে নামকরণের ঘোষণা দেন। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি এত দিন পরিচিত ছিল বোশেজো ক্রিকেট স্টেডিয়াম নামে। এখন সেটির নাম হবে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় বিমুগ্ধ স্যামি, ‘আমি সন্মানিত বোধ করছি। নিজেকে ধন্য মনে করছি।’ শুধু স্যামিই নন, বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের আরেক সদস্য জনসন চার্লসও ‘পুরস্কৃত’ হয়েছেন। তাঁর নামে হবে সেই স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ।

No comments:

Post a Comment