![]() |
| মাসুম রেজা ও মেজবাহউদ্দীন সুমন |
‘টেলিভিশন
নাট্যকার সংঘ’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম রেজা, সাধারণ সম্পাদক
মেজবাহউদ্দীন সুমন। গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে
দেশের টেলিভিশন নাট্যকারদের এই সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ‘টেলিভিশন
নাট্যকার সংঘ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২৩ সদস্যের এই কমিটির অন্য
সদস্যরা হলেন সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, বৃন্দাবন দাশ ও চয়নিকা চৌধুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তনু ও জাকির হোসেন উজ্জ্বল,
সাংগঠনিক সম্পাদক হামেদ হাসান নোমান ও আশরাফুল চঞ্চল, অর্থবিষয়ক সম্পাদক
আহ্সান আলমগীর, দপ্তর সম্পাদক স্বাধীন শাহ্, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ইফফাত
আরেফীন তন্বী, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সাধনা আহম্মেদ, প্রচার সম্পাদক আজম
খান, প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, গবেষণাবিষয়ক সম্পাদক মহিউদ্দিন
আহমেদ। কার্যকরী সদস্যরা হলেন আজাদ আবুল কালাম, এজাজ মুননা, শিহাব শাহীন,
কচি খন্দকার, আমিনুর ইসলাম, প্রজ্ঞা নিহারীকা ও উৎপল সর্বাজ্ঞ।

No comments:
Post a Comment