![]() |
| কাদের খান |
ভারতের
বর্ষীয়ান অভিনেতা কাদের খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করেই তাঁর
মৃত্যুর উড়ো খবর পাওয়া গেল! তবে এই অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত
করেছে, কাদের খান বেঁচে আছেন । কাদের খান অভিনীত শেষ ছবি ‘হোগায়া দিমাগ কা
দহি’। এই ছবির পরিচালক ফৌজিয়া আরশি জানান, ‘কাদের খানের মৃত্যুবিষয়ক সব
টুইট ভুয়া। এটি শুধুই গুজব। তিনি বেশ ভালোমতোই বেঁচে আছেন। শেষ সন্ধ্যাতেও
তাঁর সঙ্গে আমার কথা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ আমি সবাইকে এ ধরনের গুজব
বন্ধ করার অনুরোধ করছি।’ ৭৮ বছর বয়সী এই অভিনেতা এখন তাঁর মুম্বাইয়ের
বাড়িতে নিবিড় চিকিৎসায় আছেন। বয়সের কারণে হাঁটাচলা করতে এবং কথা বলতে
সমস্যা হয় তাঁর। ‘হিম্মতওয়ালা’, ‘আঁখে’, ‘কুলি নম্বর ওয়ান’সহ অসংখ্য
ছবিতে অভিনয় করেছেন তিনি। বেশ কয়েকবার সেরা কৌতুক অভিনেতার পুরস্কার এবং
মনোনয়নও পেয়েছেন তিনি।

No comments:
Post a Comment