![]() |
| অক্ষয় কুমার |
সিনেমায়
নায়কগিরি দেখাতে গিয়ে ভিসা ছাড়া অন্য দেশে যাওয়ার ঘটনা দেখানো যায়
সহজে। কিন্তু বিষয়টি বাস্তবে অতটা সহজ নয়। বলিউড তারকা অক্ষয় কুমার এর
প্রমাণ পেলেন লন্ডনের হিথরো বিমানবন্দরে। ভিসা ছাড়া ভ্রমণের অভিযোগে
সেখানে আটক হয়েছিলেন তিনি। গত বুধবারের ঘটনা। ‘রুস্তম’-এর শুটিংয়ে ১৫
দিনের জন্য লন্ডনে পৌঁছান অক্ষয় কুমার। আর বিমানবন্দরে পৌঁছেই ঝামেলায়
পড়ে যান এই অ্যাকশন হিরো। খবর হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টাইমস, জি
নিউজের। হিথরো বিমানবন্দরে দেড় ঘণ্টার বেশি সময় আটকে রাখা হলো অক্ষয়
কুমারকে। হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তাঁর কাছে নাকি বৈধ ভিসা ছিল
না। তাই তাঁর ভিসার বৈধতা যাচাই করতে বা তাঁর লন্ডনে আসার কারণ সম্পর্কে
নিশ্চিত হতে বুধবার স্থানীয় সময় সকাল সাতটায় আটক করা হয়। বসিয়ে রাখা
হয় কয়েক ঘণ্টা। একটি বিদেশি সংবাদ সংস্থা জানিয়েছে, এই দীর্ঘ সময়
অক্ষয়কে বিমানবন্দরের জেনারেল হোল্ডিং এরিয়ায় বসিয়ে রাখা হয়। অক্ষয়ের
অনুরোধ সত্ত্বেও তাঁকে বিমানবন্দরের কোনো সংরক্ষিত স্থানে বসার ব্যবস্থা
করে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাঁর লন্ডনে আসার কারণ সম্পর্কে
নিশ্চিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু অক্ষয়কে আটকে রাখার দাবি অস্বীকার করেছেন তাঁর শুটিং দলের সদস্যরা।
অক্ষয়ের একজন প্রতিনিধি জানান, অক্ষয়ের কানাডার নাগরিকত্ব রয়েছে। এ
কারণে ৯০ দিনের জন্য বেড়ানো বা বাণিজ্যের কাজে ব্রিটেনে গেলে তাঁর ভিসা
লাগার কথা নয়। মনে করা হচ্ছে, বিষয়টি স্পষ্ট করে বুঝে উঠতে এবং পরীক্ষা
করতে এত সময় লেগেছে ব্রিটিশ অভিবাসন কর্মকর্তাদের।

No comments:
Post a Comment