Saturday, April 9, 2016

সালমান, শাহরুখ না আমির?

আনুশকা শর্মা
বলিউডে আনুশকা শর্মার অভিষেক হয়েছিল ‘কিং খান’ শাহরুখের হাত ধরে। ‘রব নে বানা দে জোড়ি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা সেই আনুশকা এরপর ক্রমে নিজেই তারকা হয়ে উঠেছেন। কিছুদিন আগে অভিনয় করেছেন সালমান খানের সঙ্গেও, ‘সুলতান’ ছবিতে। এদিকে ‘জব তক হ্যায় জান’ ছবিতে আনুশকা অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে। আর আমির খানের সঙ্গে ‘পিকে’ ছবিতে অভিনয়ের পর বলিউডের এই তিন খানের সঙ্গেই পর্দা ভাগাভাগির করার সৌভাগ্য হয়েছে তাঁর। এ প্রসঙ্গে আনুশকা জানিয়েছেন, এটা তাঁর সৌভাগ্য যে বলিউডের তারকা তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তিন খানের মধ্যে কোন খানের সঙ্গে অভিনয়ে আনন্দ পেয়েছেন আনুশকা? এ প্রসঙ্গে স্পষ্ট কিছু না বললেও আনুশকা জানিয়েছেন, তিন খানই অসাধারণ এবং তাঁদের প্রত্যেকের সঙ্গে অভিনয় করেই তিনি আনন্দ পেয়েছেন। বোঝাই যাচ্ছে, সংবাদমাধ্যমের কাছে একজন কুশলী তারকার এটা মন রাখা কথা। অবশ্য আনুশকা কিন্তু জোর দিয়েই বলেছেন, ‘তাঁরা প্রত্যেকেই অসাধারণ। প্রত্যেকের সঙ্গে কাজ করেই মজা পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘তাঁদের প্রত্যেকের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে। আর আমার সৌভাগ্য যে আমি এই তিন “অসাধারণ” খানের সঙ্গেই কাজ করার সুযোগ পেয়েছি।’

No comments:

Post a Comment