প্যারিস
হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালামকে গতকাল বুধবার ফ্রান্সের কাছে
হস্তান্তর করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। বেলজিয়ামের সরকারি কৌঁসুলি গতকাল এক
বার্তায় বলেছেন, সকালে আবদেসালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানীতে ওই হামলায় ১৩০ জন নিহত হয়। চার
মাস ধরে আবদেসালামের পিছু নিয়ে গত মার্চ মাসে বেলজিয়ামে তাঁকে গ্রেপ্তার
করা হয়। অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হন। এর পরই তাঁর বিরুদ্ধে
ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফ্রান্স। কর্তৃপক্ষ তাঁকে প্যারিস
হামলার পাশাপাশি বেলজিয়ামের বিমানবন্দর ও পাতালরেলে হামলার ঘটনায়ও তাঁকে
জিজ্ঞাসাবাদ করে। তবে জিজ্ঞাসাবাদে ২৬ বছর বয়সী আবদেসালাম প্যারিস হামলার
সময় উপস্থিত থাকলেও হামলায় অংশ না নেওয়ার দাবি করেন। প্যারিস হামলার
বিষয়ে তদন্তকারীদের তিনি সহযোগিতা করতে চান। বেলজিয়াম কর্তৃপক্ষ মার্চে
দেশটির বনের উপকণ্ঠে বন্দুকযুদ্ধে চারজন পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ করার
দায়ে অভিযুক্ত করেছে। এদিকে ফ্রান্সের সরকারি কৌঁসুলি বলেছেন, আবদেসালামকে
দেশটির আদালতে হাজির করা হবে। এরপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। কৌঁসুলি
আরও বলেন, তাঁরা আবদেসালামকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন
করবেন আদালতে। মরক্কোর বংশোদ্ভূত আবদেসালাম বেলজিয়ামে বড় হন। সিরিয়ায়
গিয়ে পরে তিনি আইএসের সংস্পর্শে আসেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment