নওগাঁর
রানীনগর উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের
(জেএমবি) সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মঙ্গলবার রাতে উপজেলার বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে রানীনগর
থানা-পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বাবু ওরফে মুশকা।
তিনি জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের অন্যতম
সহযোগী ছিলেন বলে পুলিশের ভাষ্য। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুল লতিফ বলেন, জেএমবির সদস্যদের বাবু সংগঠিত করছেন বলে খবর পায় পুলিশ।
এই খবরের ভিত্তিতে গতকাল বড়গাছা গ্রামে অভিযান চালানো হয়। রাত নয়টার দিকে
বাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাবুর বিরুদ্ধে থানায় মামলা
রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment