প্যারিসে
গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত বলে অভিযুক্ত একমাত্র জীবিত
হামলাকারী সালেহ আবদেসালাম অনেক সাধারণ মানুষের প্রাণহানি ঠেকাতেই আত্মঘাতী
বোমা হামলা চালাননি। সম্প্রতি বেলজিয়ামে গ্রেপ্তার হওয়া সালেহর সঙ্গে কথা
বলে তাঁর ভাই মোহাম্মদ আবদেসালাম এ দাবি করেছেন। গত বছরের নভেম্বরে
ফ্রান্সের রাজধানীতে ওই হামলায় ১৩০ জন নিহত হয়। চার মাস ধরে সালেহের পিছু
নিয়ে গত মার্চ মাসে বেলজিয়ামে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার ভাইয়ের
সঙ্গে দেখা করে মোহাম্মদ বেলজিয়ামের বিএফএমটিভির সঙ্গে কথা বলেন। তাঁর
বক্তব্য অনুযায়ী, সালেহ বলেছেন, ‘আমি চাইলে হতাহতের সংখ্যা আরও বাড়তে
পারত।’ তিনি নিজেকে উড়িয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। মনে করা হয়, সালেহ
আবদেসালামই নভেম্বরের হামলার মূল সমন্বয় করেছিলেন। গ্রেপ্তার হওয়া সালেহ
জেরায় বলেছেন, ফ্রান্সের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলা
করার কথা ছিল তাঁর। কিন্তু তিনি তা করেননি। হামলার পরে প্যারিসের রাস্তায়
একটি পরিত্যক্ত আত্মঘাতী বেল্ট পাওয়ার খবর প্রকাশিত হয়েছিল। ২৬ বছর বয়সী
সালেহকে বেলজিয়াম থেকে ফ্রান্সে পাঠানো হবে। সালেহ তাঁর ভাই মোহাম্মদকে
বলেছেন, প্যারিস হামলার বিষয়ে তদন্তকারীদের তিনি সহযোগিতা করতে চান। তবে
সম্প্রতি ব্রাসেলসে বোমা হামলার সঙ্গে তাঁর কোনো ভূমিকা নেই বলে
ইতিমধ্যে দাবি করেছেন সালেহ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment