Sunday, April 3, 2016

তুরস্কে হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারদিন প্রদেশে বোমা হামলায় দেশটির পাঁচ সেনাসদস্য ও পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার জন্য দেশটির নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে কর্তৃপক্ষ। হামলার শিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নুসেবিন শহরে পিকেকে-বিরোধী অভিযানে অংশ নিচ্ছিলেন বলে বলা হচ্ছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শহরটিতে কারফিউ চলছে। সবশেষ এই হামলার দুদিন আগেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকির শহরে পুলিশের বাসে গাড়িবোমা হামলা হয়। এতে পুলিশের সাত কর্মকর্তা নিহত হন। আহত হন ২৭ জন। হামলার দায় স্বীকার করেছে পিকেকের সামরিক শাখা।

No comments:

Post a Comment