জি-৭
দেশসমূহের আউটরিচ মিটিংয়ে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ
জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী মাসে জাপানে এই বৈঠক
অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল গণমাধ্যমকে এ
তথ্য জানিয়েছেন। তিনি জানান, আউটরিচ মিটিংয়ে যোগ দেয়ার জন্য জাপানের
প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ
জানিয়েছেন। জি-৭ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আগামী মাসের ২৬ ও ২৭শে মে
জাপানে অনুষ্ঠিতব্য এ আউটরিচ মিটিংয়ে বাংলাদেশসহ ৭টি উন্নয়নশীল দেশের
নেতৃবৃন্দ উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন। জাতিসংঘ মহাসচিব এবং
বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফের প্রেসিডেন্টগণ বৈঠকে যোগ দেবেন। এবারের
সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও
যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতি, সন্ত্রাসবাদ, মানবিক সংকট ও চলমান সংঘাত
নিয়ে আলোচনা করবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment