Monday, April 11, 2016

১০ বছরের জন্য আবাসন খাতে কালোটাকা বিনিয়োগ দাবি

রাজধানীর একটি হোটেলে আজ রোববার রিহ্যাবের সংবাদ সম্মেলন
আবাসন খাতে কোনো শর্ত ছাড়া অপ্রদর্শিত আয় বা কালোটাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। তারা আগামী ১০ বছরের জন্য এই সুবিধা দাবি করেছে। আজ রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরতে ওই সংবাদ সম্মেলন করে রিহ্যাব। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে দাবি তুলে ধরেন সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, সরকার আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে। তবে এ ক্ষেত্রে কিছু সংস্থার প্রশ্ন করার সুযোগ রয়ে গেছে। প্রশ্ন করলে উত্তর দেওয়া কঠিন। প্রশ্ন করার সুযোগ থাকলে অপ্রদর্শিত আয় আবাসন খাতে আসবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রবিউল হক, লিয়াকত আলী ভূঁইয়া, মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

No comments:

Post a Comment