নেপালের
গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী কনক মানি দীক্ষিতকে আটকের ঘটনার
পর তাঁর প্রতি গণমাধ্যমের অব্যাহত সমর্থনে ক্ষিপ্ত হয়েছে দেশটির দুর্নীতি
অনুসন্ধানবিষয়ক সংস্থা দ্য কমিশন ফর ইনভেস্টিগেশন অব অ্যাবিউস অব অথোরিটি
(সিআইএএ)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি গণমাধ্যমের বিরুদ্ধে ‘বিকৃত’ ও
‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ করেছে। গত শুক্রবার সিআইএএ দুর্নীতির
অভিযোগে কনক দীক্ষিতকে আটক করে। সিআইএএর বিবৃতিতে বলা হয়, ‘সংবাদপত্রে
যেভাবে বিকৃত তথ্য উপস্থাপন করা হচ্ছে, তা হতাশাজনক। অনেক তথ্য
ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করা হচ্ছে। কমিশন নিয়ম মেনেই দুর্নীতির অভিযোগ
অনুসন্ধান করছে। কিন্তু কিছু লোক অভিযুক্তের (কনক দীক্ষিত) পক্ষ নিয়ে
মায়াকান্না করছেন।’ তদন্তের কাজে অসহযোগিতার অভিযোগ এনে কনক দীক্ষিতকে আটক
করা হয়। গত রোববার আদালত কনকের আটকের মেয়াদ ১০ দিন বাড়িয়েছেন। তিন বছর আগে
সিআইএএর প্রধান হিসেবে লোকমান সিং কারকির নিয়োগের বিরোধিতা করেছিলেন কনক
দীক্ষিত। রাজতন্ত্রবিরোধী আন্দোলন কঠোর হাতে দমন করার অভিযোগ ছিল লোকমান
সিংয়ের বিরুদ্ধে। আর সে কথা উল্লেখ করেই কনক ওই নিয়োগের বিরোধিতা করেন।
কনকের আটকের ঘটনায় ওই বিরোধিতার প্রভাব রয়েছে বলে নেপালের গণমাধ্যমে জোর
আলোচনা চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment