Sunday, April 3, 2016

সাক্ষী ধোনির বার্তা

টুর্নামেন্টের আগে প্রায় সব বিশ্লেষণেই তাদের নাম উঠে এসেছিল ফেবারিট হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপায় ভারতের নামই লেখা দেখছিলেন প্রায় সবাই। কিন্তু সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্স-আন্দ্রে রাসেলের বীরোচিত ব্যাটিং সেমিফাইনালেই থামিয়ে দিল স্বাগতিক দলকে। স্বাভাবিকভাবেই আশা ভঙ্গ হওয়ায় অনেক সমালোচনা হবে মহেন্দ্র সিং ধোনির দলের। ব্যর্থতার কাটাছেঁড়াও হবে। তবে ভারতীয় দলের পাশেও থাকছেন অনেক সমর্থক। তাতে প্রথম দিককার একটি নাম ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের স্ত্রী সাক্ষী ধোনি। গত বৃহস্পতিবার সেমিফাইনাল শেষ হওয়ার পরই ভারতের মানুষের পক্ষ নিয়ে সাক্ষী ফেসবুকে লিখেছেন, ‘সব সময় তোমাদের সঙ্গে আছি, মাহি (ধোনি)। চিরদিনই আমাদের রক্তের রং নীল থাকবে। হারো বা জেতো—সব সময় ভারতীয় দলকে ভালোবাসি। গত এক মাসে অনেক আনন্দের স্মৃতি তোমরা আমাদের উপহার দিয়েছ, অবিশ্বাস্য অনেক জয়ও। তোমরাই আমাদের মুখে হাসি এনে দিয়েছ। এক হারেই পৃথিবী শেষ হয়ে যায়নি। আমরা তোমাকে ভালোবাসি, অধিনায়ক।’

No comments:

Post a Comment