Sunday, April 3, 2016

পতাকায় আগুন

দেশের মাটিতে ২০১১-এর স্মৃতি ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপটাও এবার জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু সেমিফাইনালেই তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ ঘরের মাঠে ভারত স্রেফ দর্শক। উইন্ডিজের কাছে হারটি ভারতীয়দের কাছে বড় এক ধাক্কা হয়েই এসেছে। ভারতের হার মানেই সমর্থকদের ক্ষুব্ধ আচরণ, বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া। কিন্তু জম্মুর এক ছাত্র যা করেছে তা সব মাত্রাই ছাড়িয়ে গেছে। নাম প্রকাশ না হওয়া জম্মুর সরকারি ডেন্টাল কলেজের ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সেমিফাইনাল হারের পর ভারতীয় পতাকায় আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশ ছাত্রটির বিরুদ্ধে মামলা করেছে এবং এ নিয়ে তদন্তও শুরু হয়ে গেছে। শিক্ষার্থীদের বিভিন্ন অঙ্গসংগঠন ওই ছাত্রের বিচার চেয়ে আন্দোলন শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে ভালো বিপাকেই পড়তে যাচ্ছে ওই ছাত্র। ক্রিকেট খেলার আবেগের নামে বাড়াবাড়ি করে বেড়ানো মানুষ এ থেকে শিক্ষা নিলেই এখন হয়!

No comments:

Post a Comment