আগামী
২০২২ সালে উৎপাদনে যাবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে
পাওয়া যাবে ২৪০০ মেগাওয়াট বিদুৎ। উৎপদন খরচ পড়বে প্রতি ইউনিট ৩ টাকা। ২০১৭
সালের আগষ্টে ভিত্তিপ্রস্থর স্থাপন হবে প্রকল্পের। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে
আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান এক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ
পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলি মো. আলী জুলকার নাইন, রূপপুর
পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. মো. শওকত আকবর, সিনিয়র উপপ্রধান
তথ্য অফিসার (তথ্য অধিদপ্তর) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment