ফরাসি
ভাস্কর ফ্রাঁসোয়া অগুস্ত রদ্যাঁর একটি ভাস্কর্য নিলামে রেকর্ড দামে
বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সাদাবিজে
গত সোমবার ‘লেতারনল প্রাঁতম্প’ (চিরবসন্ত) নামের ওই শিল্পকর্মের দাম ওঠে ২
কোটি ৪ লাখ মার্কিন ডলার। এর দাম ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলার
পর্যন্ত উঠবে বলে আগে ধারণা করা হয়েছিল। নিলামে রদ্যাঁর শিল্পকর্মের এর
আগের রেকর্ড দাম ছিল দুই কোটি ডলারের কিছু কম। এ নিলামে বিক্রি হওয়া অন্য
শিল্পকর্মগুলোর মধ্যে ছিল মরিস দো ভ্লামাঁকের ‘সু-বোয়া’ (১ কোটি ৬৪ লাখ
ডলার) এবং ক্লদ মনের ‘মারি বাস অ পতিত-দাল’ (৯৯ লাখ ডলার)।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment