Wednesday, May 11, 2016

ফিলিপাইনের ভোটে আলোচিত প্রার্থী দোতেয়াত্রের জয়

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে রদ্রিগো দোতেয়াত্রেই জিতে গেলেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ৯২ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, বিতর্কিত কথাবার্তার জন্য সুপরিচিত দোতেয়াত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬০ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। গত সোমবার গ্রাম পর্যায়ে স্থানীয় সরকারের ১৮ হাজার প্রতিনিধি থেকে শুরু করে প্রেসিডেন্ট পদে নির্বাচন হয় ফিলিপাইনে। গতকাল সর্বশেষ পাওয়া হিসাব অনুযায়ী, ৮১ শতাংশ ভোটার ভোট দেন। ১ কোটি ৪৮ লাখ, অর্থাৎ ৩৯ শতাংশ ভোট পান দোতেয়াত্রে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রোক্সাস পেয়েছেন ৮৬ লাখ ভোট। সন্ত্রাসী ও মাদক চোরাচালানিদের কঠোর শাস্তি ও গরিববান্ধব নীতিমালা তৈরির প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয় করেন দোতেয়াত্রে।

No comments:

Post a Comment