চট্টগ্রামের
সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নে জঙ্গল ছলিমপুর গ্রামে ঝড়ে গাছের চাপায়
ঘরের চাল ভেঙে মা ও শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার
দিকে ওই গ্রামের লোকমানিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম কাজল
বেগম (৪৮)। ছেলের নাম মো. বেলাল হোসেন (১০)। আজ শনিবার বেলা সাড়ে ১১টা
পর্যন্ত লাশ উদ্ধারে ঘটনাস্থলে কেউ যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়ার ভাষ্য, ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ কারণে গতকাল
শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার সব বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।
রাত একটার দিকে কয়েকটি পরিবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে চলে যায়। ঝড়ে কাজল
বেগমের টিনশেড ঘরের ওপর বড় একটি গাছ আছড়ে পড়ে। এতে ঘরের চাল ভেঙে পড়ে তিনি ও
তাঁর ছেলে মারা যায়। নাজমুল বলেন, ঘটনাস্থলে যাওয়ার পথটি পাহাড়ি ও পিচ্ছিল
হওয়ার কারণে উদ্ধারকারী দলের দেরি হচ্ছে। তবে তারা ঘটনাস্থলের দিকে রওনা
হয়েছে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ
পাশা বলেন, তাঁরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment