![]() |
| ধোনির বিকল্প তৈরি নিয়ে চিন্তিত সৌরভ গাঙ্গুলি। ছবি: এএফপি। |
মহেন্দ্র
সিং ধোনিকে এই প্রশ্নটা শুনতে হচ্ছে বেশ অনেক দিন ধরেই—আর কত দিন তিনি
খেলাটা চালিয়ে যাবেন! ধোনি এই প্রশ্নের উত্তর দিতে দিতে রীতিমতো ক্লান্ত।
প্রতিবারই তিনি বলেছেন, যত দিন সম্ভব, শরীরে যত দিন সইবে সীমিত ওভারের
ক্রিকেটটা খেলে যাবেন। কিন্তু কত দিন? অনন্তকাল তো খেলতে পারবেন না।
ধোনি-পরবর্তী সময়ের জন্য ভারত কি প্রস্তুত? সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও
তুলেছেন এ ধরনেরই প্রশ্ন। তিনি অবশ্য ধোনির দিকে প্রশ্নটা ছুড়ে দেননি। ছুড়ে
দিয়েছেন ভারতীয় নির্বাচকদের দিকেই। সৌরভের প্রশ্ন, ‘চার বছর পরও ভারতীয়
দলের অধিনায়ক হিসেবে তারা কি ধোনিকেই দেখছেন? তখনো এই ধোনিই ভারতীয় দলকে
নেতৃত্ব দেবেন? যদি না হয়, ধোনির বিকল্প তৈরির ব্যাপারে তারা কী করছেন?’
ধোনির প্রতি এখনো অটুট শ্রদ্ধা সৌরভের, ‘আমি বলছি না ধোনি খেলা ছেড়ে দিক।
আমি মনে-প্রাণেই চাই ধোনি আরও কিছুদিন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলকে
নেতৃত্ব দিক। সীমিত ওভারের ক্রিকেটে এখনো ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ
সদস্য সে। কিন্তু কত দিন? ধোনির তো বিকল্প তৈরি করতে হবে। সে নিশ্চয়ই সারা
জীবন ভারতীয় দলে খেলে যাবে না! ইন্ডিয়া টুডের সঙ্গে এক আলাপচারিতায় উঠে
এসেছে ভবিষ্যৎ নিয়ে সৌরভের উৎকণ্ঠা, ‘ধোনির অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন
নেই। সে অসাধারণ এক অধিনায়ক। কিন্তু ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয়
দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য কী ধোনির হবে। তখন কী হবে! এই ব্যাপারটা এখন
থেকেই নির্বাচকদের ভাবা শুরু করা উচিত।’

No comments:
Post a Comment