Tuesday, May 10, 2016

‘ব্রেক্সিটে শান্তি হুমকিতে পড়বে’

ডেভিড ক্যামেরুন
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলে পুরো ইউরোপের শান্তি হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন বলেন, অতীতে ইইউর বিভিন্ন ইস্যু থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যকে অনুশোচনা করতে হয়েছে। তিনি দাবি করেন, ইউরোপের দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইইউ। অবশ্য বিরোধীদের কথা, ইইউ নয়, বরং যুক্তরাজ্যকে নিরাপদ রেখেছে ন্যাটো। ইইউতে যুক্তরাজ্যের না থাকার বিষয়ে জনমত গঠন করার সংগঠন ‘ভোট লিভ’ বলছে, এর আগে ক্যামেরন বলেছিলেন, তিনি কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু এখন তিনি বলছেন, ব্রিটেন ইইউ ছাড়লে তা সংঘাতের দিকে এগিয়ে যাওয়া হবে। অল্প কয়েক দিনে এমন কী বিশেষ পরিবর্তন হলো? ইইউ ছাড়ার নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করলেও ক্যামেরন গণভোটে যেতে অটল আছেন। ইইউতে থাকা না-থাকা প্রশ্নে আগামী ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট হবে। সময় আছে মাত্র ছয় সপ্তাহ। ব্রেক্সিট (ইইউ ছাড়ার পক্ষে আন্দোলনের সংক্ষিপ্ত রূপ) সমর্থকেরা বিভিন্ন সমাবেশ করে এবং বাসে যাত্রীদের কাছে প্রচারণা করে ইইউ ছাড়ার পক্ষে সমর্থন পাওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ইইউতে থাকার পক্ষে যুক্তরাজ্যের বাসিন্দাদের সমর্থন একটু বেশি।

No comments:

Post a Comment