![]() |
| উইংফিল্ড হেইস |
ব্রিটিশ
ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হেইসকে তাঁর
দুই সহকর্মীসহ আটক করার পর নিজ ভূখণ্ড থেকে বের করে দিয়েছে উত্তর কোরিয়া।
গতকাল সোমবার তাঁরা বিমানযোগে পিয়ংইয়ং থেকে চীন পৌঁছান। সাংবাদিক উইংফিল্ড
হেইসের অন্য দুই সহকর্মী হলেন বিবিসির প্রযোজক মারিয়া বার্নি ও
ক্যামেরাম্যান ম্যাথিউ গডার্ড। নোবেল বিজয়ীদের একটি দল একটি গবেষণাকাজে
উত্তর কোরিয়া গিয়েছে। তাদের সঙ্গে এই তিনজন ছিলেন। উত্তর কোরিয়া সরকারের
একজন মুখপাত্র বলেছেন, সাংবাদিক হেইস তাঁর প্রতিবেদনে পিয়ংইয়ংয়ের
জীবনযাত্রা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন করছিলেন। ওই প্রতিবেদনে
সরকার-ব্যবস্থা নিয়ে তিনি অনেক তির্যক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়।
গত শুক্রবার তাঁদের আটক করা হয়। আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় হেইসকে।
পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গতকাল বেইজিং বিমানবন্দরে নামার পর মারিয়া
বার্নি টুইট-বার্তায় লেখেন, উত্তর কোরিয়া থেকে ভালোয় ভালোয় ফিরে আসতে পেরে
তাঁরা খুবই খুশি।

No comments:
Post a Comment