রাজধানীর
গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম
চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে ১০ দিনের রিমান্ড
আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাত দিনের রিমান্ডের আদেশ দেয়।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
গত ২৪ মে ৫৪ ধারার (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ)
মামলায় সাতদিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে
আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার সাতদিনের
রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এরপর তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া
দু’টি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে গুলশান থানায়
দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment