রোম বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক যুবতীকে
জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠেছে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে৷ জানা
গেছে, বছর ২২-এর মৃত ওই যুবতীর নাম সারা দি পিয়েত্রেন্তনিয়কে গড়ি থেকে
নামিয়ে গায়ে অ্যালকোহল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেয় তারই সাবেক প্রেমিক ২৭
বছরের ভিনসেনজো পাদুয়ানো৷ ইতোমধ্যেই হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ৷
তদন্তকারী পুলিশ কর্মকর্তা লুইগি সিলিপো এই নৃশ ঘটনাকে তার ২৫ বছরের চাকরি
জীবনে দেখা বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি
জানিয়েছেন, পেশায় সিকিওরটি গার্ডের কাজ করা ওই হত্যাকারী নিজের কাজ থেকে
তাড়াতাড়ি বের হয়ে মধ্যরাত তিনটে থেকে অপেক্ষা করতে থাকে সারা দি
পিয়েত্রেন্তনিয়র বর্তমান প্রেমিকের বাড়ির সামনে৷ তারপর বাড়ি থেকে সারা
বেরোলে সেও গাড়ি নিয়ে ধাওয়া করতে থাকে সারার পেছনে৷ রাস্তার এক পাশে
গাড়ি থামিয়ে,তাদের মধ্যে বচসা হয় বলেও জানা গিয়েছে৷ অবশেষে সারা দি
পিয়েত্রেন্তনিয়র গায়ে অ্যালকোহল ঢেলে,সিগারেট ধরানোর লাইটার দিয়ে তার
গায়ে আগুন ধরিয়ে দেয় ভিনসেনজো পাদুয়ানো৷ পুলিশ জানিয়েছে, রাস্তায়
লাগানো সিকিওরটি ক্যামেরার মাধ্যমে তাদের গাড়ির ছবি ও বচসার কিছু মুহূর্ত
তাদের হাতে এসেছিল৷ এরপরেই তারা গ্রেফতার করেছিল মৃত যুবতীর সাবেক
প্রমিককে৷ কিন্তু তারা জানায়, প্রথমে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল
হত্যাকারী ভিনসেনজো, পরে আট ঘণ্টা পুলিশি জেরার কাছে নতি স্বীকার করে সে
এবং নিজের সমস্ত মেনে নেয়৷ প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ায় সে এভাবে প্রতিশোধ নিয়েছে বলে ঘাতক জানিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment