![]() |
| কাল প্রিমিয়ার হকি লিগে বল নিয়ে ওয়ারীর গোলমুখে ঊষার ফরোয়ার্ড নিলয়ের আক্রমণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে l প্রথম আলো |
প্রিমিয়ার
হকি লিগে জয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন উষা। কাল মওলানা ভাসানী হকি
স্টেডিয়ামে ঊষা ৪-১ গোলে হারিয়েছে ওয়ারীকে। ক্লাব কাপে ফাইনালে হেরে চার
মালয়েশিয়ান খেলোয়াড়ের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি ঊষা। অবশ্য নতুন করে
চুক্তি করা পাঁচ পাকিস্তানি খেলোয়াড় এখনো ঢাকায় আসতে পারেননি
ভিসা-জটিলতায়।
বিদেশিদের ছাড়াই অবশ্য সহজ জয় তুলে নিয়েছে ঊষা। যদিও প্রথম গোলটি পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে গোল করেন মাহবুব। এরপর ৩৪, ৬০ ও ৬২ মিনিটে গোল করেছেন কৃষ্ণ, নিলয় ও নাঈম। ম্যাচের ৫২ মিনিটে সান্ত্বনাসূচক একটি গোল করেছেন ওয়ারীর সিহান। প্রিমিয়ার হকি লিগে আজ কোনো খেলা নেই।

No comments:
Post a Comment