![]() |
| লাভ ইন মালদ্বীপ নাটকের দৃশ্যে মেহ্রীন |
সংগীতশিল্পী
মেহ্রীন অভিনয় করলেন লাভ ইন মালদ্বীপ নামের একটি নাটকে। অভিনয়ের অভিজ্ঞতা
তো তাঁর আগেই ছিল। কিন্তু গানের জগৎ থেকে বেরিয়ে অভিনয়ের জন্য আলাদা সময়
বের করা খুব একটা হয়ে ওঠেনি। তবে এবারের নাটকে অভিনয়ের পরিপ্রেক্ষিত নাকি
ভিন্ন। কারণ, অভিনয়ের অনুরোধটি এমন একজনের কাছ থেকে এসেছে যে তা আর ফেলতে
পারেননি মেহ্রীন। অভিনেতা মোশাররফ করিম লাভ ইন মালদ্বীপ নাটকে অভিনয়ের
জন্য মেহ্রীনকে অনুরোধ করেন। এ জন্যই লম্বা সময় পর অভিনয়শিল্পী হিসেবে
ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। নাটকে অভিনয়ের ঘটনাটি মেহ্রীন এভাবে
বললেন—মালদ্বীপে একটি অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মোশাররফ করিমও। মেহ্রীন তাঁর পরিবেশনা শেষে মঞ্চ থেকে
নামতেই দেখা হয় মোশাররফের সঙ্গে। তখনই নাকি কথার ফাঁকে অভিনয়ের অনুরোধটি
করে ফেলেন এই অভিনেতা। এ নিয়ে মেহ্রীন বলেন, ‘এত বড় মাপের শিল্পী আমার
প্রশংসা করছেন, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না।’ একসময় যখন তিনি আমাকে
বলে বসলেন, ‘আপা, একটা নাটকের বিশেষ চরিত্রে অভিনয় করে দিতে হবে। তখন আর
“না” বলতে পারলাম না। রাজি হয়ে গেলাম। তা ছাড়া আমি নিজেও তো মোশাররফ করিমের
ভক্ত।’ লাভ ইন মালদ্বীপ রচনা ও পরিচালনা করেছেন পলাশ আহমেদ। পরিচালক বলেন,
কিছুদিন আগে মালদ্বীপের বিভিন্ন স্থানে এই নাটকের দৃশ্য ধারণ হয়েছে। নাটকে
মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা নওরিন অাফরোজ।

No comments:
Post a Comment