বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের কোনো কারাগারেই বন্দি করে রাখা যাবে না
বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার
দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলায় বিস্ফোরক আইনের মামলায়
বুধবার খালেদা জিয়াকে আগামী ১৮ জুলাই আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন
আদালত। সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, বিএনপি
চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া দেয়া হবে। তিনি আরো
বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সরকারের দুরভিসন্ধিমূলক চক্রান্ত।
কারণ, খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের
আপোষহীন সিপাহসালার। উনাকে নানা দিক দিয়ে বিপর্যস্ত করার জন্য সরকার
অনেকদিন ধরেই চক্রান্ত এঁটে আসছে। সরকারকে গণবিচ্ছিন্ন আখ্যা দিয়ে তিনি আরো
বলেন, খালেদা জিয়া হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন। তাকে
ভয় পেয়েই সরকার এই কাজগুলো করছেন, যাতে বিএনপির চেয়ারপারসন মানসিকভাবে
বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু এটা তাদের ভুল ধারণা। উনার উপস্থিতি দেশের লাখ
লাখ নেতাকর্মীকে উজ্জীবিত করে, জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করে। সুতরাং
দেশের কোনো কারাগারেই তাকে (খালেদা জিয়া) বন্দি করে রাখা যাবে না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment