![]() |
| জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদের ৪৯তম বার্ষিক সভায় উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও l ছবি: এডিবি |
টেকসই
ও গতিশীল আঞ্চলিক উন্নয়নে গুণগত কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের বিকাশ
ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জোর দিতে হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের
(এডিবি) পরিচালনা পর্ষদের ৪৯তম বার্ষিক সভার উদ্বোধনী বক্তব্যে সংস্থাটির
প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও এ কথা বলেন। তাঁর মতে, কয়েকটি দেশের অর্থনীতি
বর্তমানে মন্থর থাকলেও দীর্ঘ মেয়াদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
শক্তিশালী অবস্থানের দিকেই এগোবে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত সোমবার চার
দিনের এ সভা শুরু হয়, যা আজ বৃহস্পতিবার শেষ হবে। এবারের সম্মেলনের
প্রতিপাদ্য ‘টেকসই অর্থনীতির জন্য সহযোগিতা’। এতে সদস্যদেশগুলোর
অর্থমন্ত্রী, পদস্থ সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, গবেষক,
সুশীল সমাজ ও সাংবাদিক মিলিয়ে তিন হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে এ সম্মেলনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তাকাহিকো নাকাও বলেন, এডিবি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, শ্রমিকের মানোন্নয়ন
এবং অবকাঠামো খাতের প্রকল্পগুলোতে সহায়তা প্রদানের মাধ্যমে সদস্য দেশগুলোয়
মানসম্পন্ন কর্মসংস্থান, কর্মপরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে অবদান
রেখে চলেছে। এডিবি প্রেসিডেন্ট বলেন, ‘কর্মসংস্থান একদিকে জনগণের ক্ষমতায়ন
বাড়ায়, অন্যদিকে সবচেয়ে মৌলিক উপায়ে দারিদ্র্য কমায়।’ তিনি বলেন,
‘অর্থনীতিকে গতিশীল করতে ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আমাদের
যুবসমাজের জন্য অধিক হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’

No comments:
Post a Comment