![]() |
| মজিবুর রহমান |
ময়মনসিংহ-৩
(গৌরীপুর) আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির
ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার সকালে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই তথ্যের
সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন
প্রথম আলোকে বলেন, মজিবুর রহমান ফকির হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে গতকাল
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর উচ্চ রক্তচাপ ও
ডায়াবেটিসও ছিল। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। আজ
সকাল নয়টায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

No comments:
Post a Comment