মানিকগঞ্জের
শিবালয় উপজেলার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে বালুবাহী ট্রলার (ইঞ্জিনচালিত
নৌকা) ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায়
পাটুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত তল্লাশি
চালিয়ে নিখোঁজ দুজনের সন্ধান পায়নি উদ্ধারকারী ডুবুরি দল। নিখোঁজ দুজন হলেন
কুদ্দুস প্রামাণিক (৫৫) ও রহিজ প্রামাণিক (৫০)। তাঁদের দুজনের বাড়ি
পাবনায়। পুলিশ ও পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাজবাড়ীর
দৌলতদিয়ার অদূর থেকে বালুবাহী ট্রলার নিয়ে আটজন শ্রমিক পাটুরিয়া ঘাটের
উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে ঝড়ের কবলে
পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ছয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠলেও
অন্য দুজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পাটুরিয়া নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের
উদ্ধারকারী দলের সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালান। আজ ভোরে
ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁদের উদ্ধারে তৎপরতা চালিয়ে
যাচ্ছে। পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাটের কাছ থেকে ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) মো.
শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকার ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়
নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment