Monday, May 9, 2016

ক্ষমা করবেন না

ক্লোয়ি গ্রেস মরেৎজের
ডেভিড বেকহাম–তনয় ব্রুকলিনের সঙ্গে ক্লোয়ি গ্রেস মরেৎজের সম্পর্কের গুঞ্জন পুরোনো। দুজনই শুধুই ‘ভালো বন্ধু’, নাকি সেই গণ্ডি পেরিয়ে আরও বেশি কিছু, সেই প্রশ্ন আবারও তুলে দিয়েছে ইনস্টাগ্রামে দুজনের ‘অন্তরঙ্গ’ ছবি। তবে ক্লোয়ি বলেন, কোনো সম্পর্কে জড়াতে গেলে এখনো ভয়ে হিম হয়ে আসে শরীর। পুরুষের ওপর যে আস্থাই রাখতে পারেন না। সব দায় তাঁর বাবার। এত বছর পরেও বাবাকে ক্ষমা করেননি, যে বাবা শৈশবে তাঁকে আর তাঁর চার ভাইকে মায়ের কাছে ফেলে চলে গিয়েছিলেন। মা একাই মানুষ করেছেন তাঁদের। ১২ বছর বয়সে বাবা তাঁকে ফেলে গিয়েছিলেন জানিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘কখনো তাঁকে ক্ষমা করতে পারব বলে মনে হয় না, উনি যা করেছেন তার ক্ষমা হয় না।’ বাবার এই বিশ্বাসঘাতকতা কতটা মানসিক ক্ষতি করেছে, সেটাও বলেছেন ক্লোয়ি, ‘আমি যেখানে কাজ করি, মানুষকে বিশ্বাস করা কঠিন। খুব ছোটবেলায় এটি এমনভাবে আমাকে প্রভাবিত করেছে, ব্যক্তিগত পর্যায়ে কাউকে আমার জীবনে মেনে নেওয়া খুব শক্ত।’ তবে নিজের চার ভাই অনেক সময় বাবার সেই বিশ্বাসঘাতকতাকে কাটিয়ে দিয়েছিলেন। তাঁরাও তো পুরুষ। এ কারণে এখনো একেবারেই আস্থা হারাননি ক্লোয়ি। হুগো, ইকুয়ালাইজার-এর মতো ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী বলেছেন, ‘গত কয়েক বছরে অবশ্য এই ভয় অনেকটাই কাটিয়ে উঠেছি।’ পিপল।

No comments:

Post a Comment